ময়মনসিংহ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশি মদসহ নারী মাদক কারবারি গ্রেফতার আইএমএফের কাছ থেকে ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে বলেছেন রাষ্ট্রপতি ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা ​কালীগঞ্জে ‘মাদককে না বলুন’ স্লোগানে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রায় দুই মণ গাঁজাসহ দুইজন আটক ফুলবাড়ীতে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৩৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আতোক করেছে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর কাশিপুর মৌজার তেলীপাড়া গ্রামের ঘুঘুরহাট-নাগেশ্বরীগামী পাকা রাস্তায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি সিএনজি অটোরিকশা আসলে পুলিশ থামানোর সংকেত দেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে থাকা মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে খোরশেদ আলম (৩৮) ও শফিকুল ইসলাম (৫০) নামের দুইজনকে আটক করে। তবে তাদের এক সহযোগী নুর আলম পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে সিএনজিতে তল্লাশি চালিয়ে তিনটি পৃথক পাটের বস্তার ভেতর স্কচটেপ, পলিথিন ও সুতলিতে মোড়ানো অবস্থায় মোট ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) এবং নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত সমসের আলীর ছেলে শফিকুল ইসলাম (৫০)।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং

প্রায় দুই মণ গাঁজাসহ দুইজন আটক ফুলবাড়ীতে

আপডেট সময় ১১:৩৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫