ময়মনসিংহ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নানা সংকটে ধুঁকছে গৌরীপুরের শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে বললেন বাণিজ্যমন্ত্রী “হানিয়া আমিরের সাফ কথা: আত্মবিশ্বাসী নারীদের টেনে নিচে নামাতে নারীরাও কম যান না” নতুন বন্দোবস্ত: শ্রমিকের পাশে থাকার অঙ্গীকার নাহিদের ​পিএসএলে বাংলাদেশিদের মিলনমেলা: গ্যালারি মাতালেন লাল-সবুজ সমর্থকরা ভান্সকে ট্রাম্পের শুভকামনা: ‘বিকল্প কোনো পরিকল্পনার প্রয়োজন নেই’ ইরান ইস্যুতে পাকিস্তানে ঐতিহাসিক বৈঠক: জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল অনুশীলনে মেসির বুলেট গতির শট, ভাঙল ফটোসাংবাদিকের ক্যামেরা! লেবাননে ইসরায়েলি বর্বরতা: বাংলাদেশের কঠোর প্রতিবাদ আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল: ৩-০ গোলের বড় জয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রার্থীর ভোটকেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে বললেন নাছির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর যেকোনো ভোটকেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে এবং আইনেও সেটি বলা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, দুই একটি গণমাধ্যম, রিটার্নিং কর্মকর্তা, হাউস টিউটর, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে-ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ভোটকেন্দ্রে প্রবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এটি একটি ভুল তথ্য। ডাকসুর আচরণবিধিতে বলা হয়েছে, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। সুতরাং, প্রার্থীর যেকোনো ভোটকেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে এবং আইনেও সেটি বলা হয়েছে।

নাছির বলেন, আবিদুল নিজেও বলেছেন-তিনি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন, যা আইনেও দেওয়া আছে। কিন্তু তারপরও দুই একটি গণমাধ্যম এবং শিবিরের প্যানেল থেকে বারবার অভিযোগ করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ন্যূনতম জ্ঞান ছাড়াই নির্বাচনের দায়িত্ব পালন করছেন। এটি আমাদের ব্যাপকভাবে হতাশ করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা সংকটে ধুঁকছে গৌরীপুরের শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি

প্রার্থীর ভোটকেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে বললেন নাছির

আপডেট সময় ০১:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫