ময়মনসিংহ , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত বললেন রিজভী নেত্রকোণায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ পরিদর্শন পুরনো ঐতিহ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ, স্টল নিতে আগ্রহীদের যোগাযোগের আহ্বান পাঁচবিবিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন আব্দুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য পূর্বধলায় ৬৬টি পূজামণ্ডপের মধ্যে ৬৫টিতে প্রতিমা বিসর্জন, বাকি ১টি স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ কেটে জলাশয়ের মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়ার অন্ধকার জেলে হাজারো বাংলাদেশি: স্বজনদের আহাজারি, দূতাবাসের কার্যকর ভূমিকার আকুল আবেদন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফায়ার সার্ভিসের দগ্ধ সদস্যদের সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে নেয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের ৩ সদস্যের অবস্থাই আশঙ্কাজনক, তাদের চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি টঙ্গীর দুর্ঘটনার রোগীদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, দগ্ধদের যত ধরনের সহযোগিতা প্রয়োজন তা সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে।

কেমিক্যাল গোডাউন অপসারণের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সর্বোচ্চ চেষ্টা করা হবে তা অপসারণ করা জন্য।
এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ৩ জনের শরীরে ৪০ শতাংশের বেশি বার্ন হওয়ায় তাদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। একজন আশঙ্কামুক্ত।
প্রসঙ্গত: সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গীর নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সৃষ্ট আগুনে ফায়ার সার্ভিসের এক অফিসার ও চার জন ফায়ার ফাইটার দগ্ধ হন। আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করে।

ঢাকা জোন-৩-এর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, বিস্ফোরণের খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। এসময় তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিনজন ফায়ার ফাইটার দগ্ধ হন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত বললেন রিজভী

ফায়ার সার্ভিসের দগ্ধ সদস্যদের সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে নেয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১২:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫