ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুরে পৌঁছেছেন পরিকল্পিত ৫ নং ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী পূর্বধলায় অসহায় পরিবারের পাশে ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’ আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র শবে কদর যশোরের দুই মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা রাজবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে প্রাণ গেল দুজনের নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত,ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা খুনের হুমকি বাদশাহকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফ্লাইট সূচিতে বিপর্যয়, যাত্রীরা ভোগান্তিতে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে দুপুর থেকে বন্ধ হয়ে যায় সব ধরনের ফ্লাইট ওঠানামা। দেশের প্রধান বিমানবন্দর অচল হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার পর নিরাপত্তার কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। আট নম্বর গেটের আশপাশের উড়োজাহাজগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ঢাকা থেকে উড্ডয়নের অপেক্ষায় থাকা কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ফ্লাইট এবং মুম্বাইগামী ইন্ডিগো ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা।

ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিমানবন্দরের অভ্যন্তরে থাকা শত শত যাত্রী অসহনীয় ভোগান্তিতে পড়েন। বিশেষ করে ট্রানজিট যাত্রীরা সময়মতো পরবর্তী ফ্লাইট ধরতে না পারায় চরম বিপাকে পড়েন। অনেকে আবার শিডিউল বিপর্যয়ের কারণে স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও ভোগান্তিতে পড়েন।

ভোগান্তির মাত্রা বোঝাতে বেবিচক সূত্র জানায়, ঢাকা থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইনস ইকে-৫৮৭ ফ্লাইটটি শিডিউল বিপর্যয় হওয়ায় আট ঘণ্টা পিছিয়ে যায়। সন্ধ্যা ৭টার পরিবর্তে সেটি রাত ৩টায় রিশিডিউল করা হয়, যার ফলে অনেক যাত্রী বিমানবন্দর ত্যাগ করতে বাধ্য হন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, অগ্নিনির্বাপণ ও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চললেও ফ্লাইট শিডিউল পুরোপুরি স্বাভাবিক হয়নি। শত শত যাত্রী অপেক্ষায় রয়েছেন–কখন পরিস্থিতি স্বাভাবিক হবে এবং কখন বিমান আবার ডানা মেলবে গন্তব্যের উদ্দেশে।

ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং বিজিবি যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী

ফ্লাইট সূচিতে বিপর্যয়, যাত্রীরা ভোগান্তিতে

আপডেট সময় ১২:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫