ময়মনসিংহ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশি মদসহ নারী মাদক কারবারি গ্রেফতার আইএমএফের কাছ থেকে ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে বলেছেন রাষ্ট্রপতি ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা ​কালীগঞ্জে ‘মাদককে না বলুন’ স্লোগানে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বখশিশের নামে ‘চাঁদাবাজি’, ৪০ আনসারকে বেনাপোল বন্দরে বদলি

বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বদলি করা হয়। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরবর্তীতে অন্যান্যদেরও বদলি করা হবে।

জানা যায়, বন্দরে আমদানি, রপ্তানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেটপাশ পরীক্ষা, নিরীক্ষায় রয়েছে ১৬৩ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার ১২৯ জন সদস্য দায়িত্বে রয়েছেন। বন্দরে ট্রাক ঢোকা ও বেরোনোর সময় বকশিশের নাম করে ট্রাক প্রতি তারা ১০ থেকে ২০ টাকা নেয়ার অভিযোগ রয়েছে এই দুই নিরাপত্তা সংস্থার নামে। ঘুষ নেয়ার ছবি বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার প্রকাশ হয়। এছাড়া দুর্বল নিরাপত্তার কারণে বন্দরে মধ্যে মাদক কারবার নিয়েও রিপোর্ট প্রকাশ হয়।

অবশেষে অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদার বিষয়টির সত্যতা পেলে বেনাপোল বন্দর থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করে নেয়। যেকোনো সময় নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ হতে পারে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং

বখশিশের নামে ‘চাঁদাবাজি’, ৪০ আনসারকে বেনাপোল বন্দরে বদলি

আপডেট সময় ১০:০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫