ময়মনসিংহ , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎ ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম কেবল পদ নয়, রাষ্ট্রপতির হাতে রয়েছে সংবিধানের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা বদলগাছীতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও রিং জাল পুড়িয়ে ধ্বংস নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’: নেত্রকোণায় প্রস্তুতিমূলক জেলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা নেত্রকোণায় জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান: বালু-জাল জব্দ, জরিমানা ও কারাদণ্ড প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় : দীপু মনি ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোল, ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ত্রাণ দিল বিজিবি ‎
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বদলির পরও আগের জায়গাতেই থেকে যাচ্ছেন অনেক পুলিশ কর্মকর্তা? যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

পুলিশ সদস্যদের বদলি হওয়ার পরও অনেকেই নতুন কর্মস্থলে যোগ না দিয়ে আগের জায়গাতেই থেকে যাচ্ছেন—এমন অভিযোগ তুলেছেন এক সাংবাদিক। এ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “আপনারা যদি এমন কিছু হিসাব দেন যেখানে দেখা যায়, বদলি হওয়ার পরও তারা কর্মস্থলে যায়নি—তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই একশন নেওয়া হবে।” তিনি আরও জানান, ঢাকায় বর্তমানে অধিকাংশ পুলিশ সদস্যই নতুন এবং তাদের অনেকেই বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন।

সাংবাদিকের প্রশ্নে তিনি স্বীকার করেন যে, নিচের স্তরের পুলিশ সদস্যদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাবছে যেন তাদের নিজ নিজ ডিভিশনের মধ্যেই রাখা যায়। “আমরা চিন্তা করছি সাধারণ পুলিশ সদস্যদের তাদের নিজ এলাকায়, যেমন ঢাকা ডিভিশন বা চট্টগ্রাম ডিভিশনে, রাখা যায় কিনা। তাদের ছুটির সংখ্যাও কম, প্রায় ২০ দিন মাত্র। বাড়ি যদি রংপুর বা রাজশাহীতে হয়, তাহলে ছুটিতে যাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে।”

উপদেষ্টা আরও বলেন, “আমরা চেষ্টা করবো যেন নিচের লেভেলের সদস্যরা নিজ নিজ এলাকার ডিভিশনের মধ্যে থাকেন যাতে ছুটি ও পারিবারিক জীবনের ভারসাম্য রাখা সহজ হয়।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎

বদলির পরও আগের জায়গাতেই থেকে যাচ্ছেন অনেক পুলিশ কর্মকর্তা? যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫