ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, পরিণতি নুরুল হুদার মতো হবে বললেন হাসনাত

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ইসি যদি নিজেদের অবস্থান ঠিক না করে, তবে তাদের পরিণতি হবে কেএম নুরুল হুদা কমিশনের মতো।

আজ রোববার (১৯ অক্টোবর) ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশন বর্তমানে অটোক্রেসির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগের দলগুলোকে কীভাবে নিবন্ধন দিয়েছে, সেটি স্পষ্ট নয়। নির্বাচনী পরিচালনা বিধিমালাকে তারা নিজেদের মতো পরিচালিত করছে।’

তিনি অভিযোগ করেন, ‘এনসিপিকে ইচ্ছাকৃতভাবে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। এ বিষয়ে কোনো আইনগত ব্যাখ্যা ইসি দিতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এটি মেরুদণ্ডহীন কমিশন। বিভিন্ন পক্ষের স্বার্থে তারা কাজ করছে। যারা ইসিকে নিয়োগ দিয়েছে, তাদেরই পারপাস সার্ভ করছে। তারা যদি নিজেদের ঠিক না করে, তাহলে পরিণতি হবে নুরুল হুদা কমিশনের মতো।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, পরিণতি নুরুল হুদার মতো হবে বললেন হাসনাত

আপডেট সময় ০২:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫