ময়মনসিংহ , রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলেছেন জামায়াত আমির জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে বলে মন্তব্য করেছেন নাহিদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, দেশের মানুষ জেগে উঠেছে বলেছেন মির্জা ফখরুল ভোট সংশ্লিষ্ট কারও পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে জানিয়েছেন ইসি সানাউল্লাহ দেশত্যাগে নিষেধাজ্ঞা ঢাকা উত্তরের প্রশাসক এজাজের চাকার ঘূর্ণনেয়ন অপেক্ষায় ঘোরে শহর ময়মনসিংহের যানজটের নীরব আর্তনাদ জামায়াত আমির শেরপুরে সংঘর্ষে নিহত নেতার কবর জিয়ারত করলেন জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হলে কেন ১২ ঘণ্টা পরে জিডি করা হলো বললেন মাহদী আমিন নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব বলেছেন হাসনাত আবদুল্লাহ জামায়াতের আমির নারীদের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বসতবাড়িসহ ১৩ দোকান পুড়ে ছাই

বরগুনার তালতলীর কড়ইবাড়িয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে লাগা এ আগুনে তিনটি বসতবাড়ি ও ১৩টি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে দুই কোটির টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয়রা জানান, রোববার রাত ১২টার দিকে আগুন দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই বসতবাড়ি ও দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মহিবুল্লাহ্ মোল্লা বলেন, রাত ১২টার দিকে আমি ফোন পাই। পরে গিয়ে দেখি আমার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানি না। ফায়ার সার্ভিসের টিম কড়ইবাড়িয়ায় পৌঁছার আগেই আগুন সব শেষ করে দেয়।

তালতলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ নুরুজ্জামান বলেন, প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হতে পারে তা পরবর্তীতে তদন্ত করে জানা যাবে।

তিনি আরও বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। আমতলী ও তালতলীর দুই ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলেছেন জামায়াত আমির

বসতবাড়িসহ ১৩ দোকান পুড়ে ছাই

আপডেট সময় ১২:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫