বাংলাদেশ ওয়ানডেটাই সবচেয়ে ভালো খেলে—কিছুদিন আগেও এই কথাটা মেনে নিতেন সবাই। বাংলাদেশের ক্রিকেটে গর্ব করার মতো অর্জনগুলো তো ৫০ ওভারের ক্রিকেটেই পাওয়া। সেই অবস্থা বোধ হয় পাল্টাতে শুরু করল। বাংলাদেশ যে এখন এই সংস্করণেও ভালো করছে না। যার সর্বশেষ উদাহরণ আফগানিস্তানের কাছে সিরিজ হার। সেই হারের পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও আফগানদের পেছনে পড়ে গেছে বাংলাদেশ।বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শেষ হতেই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে জায়গা বদল করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আফগানরা ৯ থেকে উঠে এসেছে ৮–এ, বাংলাদেশ ৮ থেকে নেমে গেছে ৯–এ। অথচ ২০২২ সালে বাংলাদেশে আফগানিস্তান ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল তিন ধাপ পিছিয়ে থেকে।সিরিজ শুরুর আগে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের ছিল ৮৪। তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন ৮৫। বাংলাদেশেরও পয়েন্ট ৮৫, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে নাজমুলরা এখন ৯–এ।অথচ এ বছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেল আফগানরা।
ময়মনসিংহ
,
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য
পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন
লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি
রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল
আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো
হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫
ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
বাংলাদেশকে টপকে গেল আফগানরা র্যাঙ্কিংয়েও
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ১০:৪২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- ১৮৭ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ

























