ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে মানুষ গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’ থাকতে হবে । দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিপ্লবী নারী মুক্তি ময়মনসিংহে পথসভা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে টিসিবি’র পন‍্য বিতরণে অনিয়ম-দুর্নীতি ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে বিএনপির এমপি কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুল দিয়ে বরণ করলেন সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের ২৫শে মার্চ মার্কিন কূটনীতিকদের নির্দেশ সৌদি আরব ছাড়তে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশে অদৃশ্য বিপ্লব ঘটিয়েছে ফ্রিল্যান্সাররা বললেন রাহিতুল ইসলাম

ফ্রিল্যান্সাররা বাংলাদেশে এক ‘অদৃশ্য বিপ্লব’ সাধন করেছেন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট তথ্যপ্রযুক্তি সাংবাদিক ও লেখক রাহিতুল ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর জিপি হাউসে (গ্রামীণফোন সদর দপ্তর) আয়োজিত গ্রামীণফোন একাডেমির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফ্রিল্যান্সারদের অবদানের কথা উল্লেখ করে তাদের জন্য দেশে অনুকূল পরিবেশ তৈরি এবং সরকারের পক্ষ থেকে অধিকতর সুবিধা প্রদানের ওপর তিনি জোর দেন।

রাহিতুল ইসলাম বলেন, সারা দেশে ফ্রিল্যান্সাররা নীরবে-নিভৃতে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই রেমিট্যান্স যোদ্ধাদের আরও বেশি সুবিধা দিয়ে দেশে ধরে রাখার অনুকূল পরিবেশ তৈরি করা অপরিহার্য। সরকারের উচিত তাদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনা এবং সমাধানে উদ্যোগী হওয়া।

অনুষ্ঠানে গ্রামীণফোন একাডেমির উদ্যোগের প্রশংসা করে রাহিতুল ইসলাম বলেন, গ্রামীণফোনের এই একাডেমি একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মতো গ্রামীণফোন এই একাডেমির মাধ্যমে দেশের তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিং ক্ষেত্রে দক্ষ করে তোলার বিশাল সুযোগ কাজে লাগাতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ দেশের ফ্রিল্যান্সিং খাতকে আরও শক্তিশালী করবে।

গ্রামীণফোন একাডেমির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ, প্রথম আলোর হেড অব বিজনেস এবিএম জাবেদ সুলতান, ডেইলি স্টারের হেড অব বিজনেস তাজদীনসহ গ্রামীণফোন একাডেমি ও গ্রামীণফোনের কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ

বাংলাদেশে অদৃশ্য বিপ্লব ঘটিয়েছে ফ্রিল্যান্সাররা বললেন রাহিতুল ইসলাম

আপডেট সময় ০২:০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫