ময়মনসিংহ , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার বললেন চিফ হুইপ ডিজিটাল ‘নকল’কে প্রতিহত করতে হবে বলেছেন শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত জানিয়েছেন তথ্য উপদেষ্টা আদ-দ্বীন হাসপাতাল চালুর দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিদেশি ইন্টার্ন চিকিৎসকদের স্মারকলিপি বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশি সতর্কতা: যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি ​ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস: দুপুরের মধ্যে বৃষ্টির সতর্কতা ​দীর্ঘ প্রতীক্ষার অবসান: সাড়ে ৩ মাস পর হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা জুলাই গণহত্যা মামলা: আজ শুরু হচ্ছে কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশ কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব দিল

  •  অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব দিল

বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের অগ্রদূত এবং ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং-কে দেশের অর্থনীতিতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কিহাক সাংয়ের হাতে সম্মাননাপত্র তুলে দেন।

১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসা কিহাক সাং-সহ পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এবারের সম্মেলনে সম্মানিত করা হয়। তবে শুধু কিহাক সাংকেই সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে।

সামিটে কিহাক সাং বলেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত

বাংলাদেশ কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব দিল

আপডেট সময় ০৩:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫