ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যালয় ভেঙে দিলেন শিক্ষার্থীরা

  • অজিফা ইফতাক মিম
  • আপডেট সময় ০২:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখা কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল দিবাগত রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে অবস্থিত ছাত্রলীগের ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, গতকাল রাত একটার দিকে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়–সংলগ্ন শাখা ছাত্রলীগের কার্যালয়ের দিকে এগিয়ে যান। সেখানে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে কার্যালয়টি ভাঙতে শুরু করেন তাঁরা। পরে বুলডোজারের সাহায্যে পুরো ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে শহীদ শামসুল হক হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শহীদ শামসুল হক হলের একাধিক শিক্ষার্থী বলেন, তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের সম্মানে এ পদক্ষেপ নিয়েছেন। স্বাধীন বাংলাদেশের মাটিতে কোনো স্বৈরাচারী শক্তির চিহ্ন রাখতে দেওয়া হবে না। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুক্রবার এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কবর রচিত হলো। যারা ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শহীদ শামসুল হক হলের আরেক শিক্ষার্থী বলেন, ‘ছাত্রসমাজ আর কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। সব ধরনের জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।’

সহকারী প্রক্টর মাহবুবুল প্রতীক সিদ্দিক বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হলেও বিশ্ববিদ্যালয়ের ভেতরে এমন ভাঙচুর করার অনুমতি দিতে পারে না প্রশাসন। শিক্ষার্থীরা প্রশাসনকে বলেছিল যে তারা কোনো ভাঙচুর করবে না। পরে ভাঙচুর হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যালয় ভেঙে দিলেন শিক্ষার্থীরা

আপডেট সময় ০২:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫