ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশ লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে দ্বিতীয় টি–২০ ম্যাচে দারুণ ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও শনিবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ১৭০ রানের লক্ষ্য ২ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে টাইগাররা। শেষ পর্যন্ত ৪ উইকেটের জয়ে সিরিজ এখন ১-১।

টস জিতে প্রথম ম্যাচের মতোই ঝড়ো সূচনা করে আয়ারল্যান্ড। ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টরের ৫৭ রানের জুটিতে উড়ন্ত শুরু পায় দলটি। ১১তম ওভারেই স্কোরবোর্ডে তিন অঙ্ক ছুঁয়ে ফেলে তারা। তবে মিডল ওভার থেকে ইনিংসের শেষ পর্যন্ত বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়ান। তবুও ৬ উইকেটে সংগ্রহ পায় ১৮০-এর

জবাবে বাংলাদেশের শুরুটা আশাব্যঞ্জক হলেও রানআউটে তানজিদ তামিম (১০ বলে ৭) ফিরে গেলে চাপ বাড়ে। এরপর পারভেজ ইমন ও লিটন দাস দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ইমন ২৮ বলে ৪৩ রান করেন, পাঁচটি চার ও দুটি ছক্কার মার রয়েছে তার ইনিংসে। তিনে নেমে লিটন দাস খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রানের দারুণ ইনিংস; তার ব্যাটে ভেসে আসে তিনটি চার ও তিনটি ছক্কা।

লিটনের সঙ্গে ৫২ রানের কার্যকর জুটি গড়েন সাইফ হাসান, যিনি ১৭ বলে ২২ রান যোগ করেন। তবে লিটন আউট হওয়ার পর আবারও চাপে পড়ে বাংলাদেশ। তাওহীদ হৃদয় (৯ বলে ৬) ও নুরুল হাসান (৭ বলে ৫) দলকে এগিয়ে নিতে পারেননি। শেষ সময়ে সাইফউদ্দিন ৭ বলে দুই চার ও একটি ছক্কায় ১৭ রানের ঝড়ো ইনিংস খেলে নিশ্চিত করেন বাংলাদেশের জয়।

বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন শেখ মেহেদী। দলে ফিরে তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। তানজিম সাকিব ৩ ওভারে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। তবে সাইফউদ্দিন ও মুস্তাফিজ কিছুটা খরুচে ছিলেন। আয়ারল্যান্ডের হয়ে গ্যারেথ ডিলানি ও মার্ক এডায়ার ৪ ওভার করে দুটি করে উইকেট নিলেও জয়ের পথে বাধা হতে পারেনি তাদের বোলিং।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান

বাংলাদেশ লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল

আপডেট সময় ১০:৩৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫