ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশ হামজা চৌধুরীর দিকে তাকিয়ে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের এক গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। এই ম্যাচে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে ইংল্যান্ডের লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীর দিকে, কারণ বাছাইয়ে গ্রুপ ‘সি’তে প্রথম জয়ের স্বপ্ন দেখছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল; আর এই ম্যাচে হারলে পরের রাউন্ডে খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে। 

ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় এবং তা টি স্পোর্টসে দেখা যাবে। জাতীয় স্টেডিয়ামে ইতোমধ্যে কনসার্টের মঞ্চ তৈরি এবং দর্শকদের মাতিয়ে রাখার মহড়ার মতো নানা ব্যস্ততা শুরু হয়ে গেছে, যেখানে হামজা চৌধুরী ও শমিত সোমরা যাদের হাতে নিয়ে মাঠে প্রবেশ করবেন, সেই খুদে ফুটবলাররাও প্রস্তুত হচ্ছেন

হংকংয়ের সঙ্গে বাংলাদেশের অতীত পারফরম্যান্স মোটেও স্বস্তিদায়ক নয়। দু’দলের চারবারের দেখায় লাল-সবুজের দলটি একবারও জিততে পারেনি; দুটিতে পরাজয়ের সঙ্গে সমান সংখ্যক ম্যাচে ড্র করেছে। হংকংয়ের সঙ্গে বাংলাদেশের ফুটবল লড়াইয়ের যাত্রা ছিল দুর্বিষহ, যেখানে ১৯৭৫ সালের ১০ আগস্ট মারদেকা কাপে বাংলাদেশ ৯-১ গোলে হেরেছিল।

সর্বশেষ ২০০৬ সালের নভেম্বরে এএফসি কাপে গোলশূন্য ড্র হয়েছিল। অতীত পরিসংখ্যানের সঙ্গে র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশ (১৮৪) থেকে ৩৮ ধাপ এগিয়ে হংকং (১৪৬)। তবে ইতিহাস আর র‍্যাঙ্কিং হংকংয়ের পক্ষে কথা বললেও, অধিনায়ক জামাল ভূঁইয়া ঘরের মাঠে হামজা ও শমিতের মতো উঁচু মানের ফুটবলার থাকায় ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রীতিমতো হংকংকে হুমকি দিয়ে রাখলেন।

বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সবচেয়ে বড় ভরসার জায়গা এখন হামজা চৌধুরী, যার আগমনের পর বাংলাদেশের ফুটবলের চেহারা বদলে গেছে। চোটের সঙ্গে লড়াই করা তপু বর্মণের আজ খেলার সম্ভাবনা ক্ষীণ। যদি তপু শেষ পর্যন্ত না খেলেন, তবে হংকংয়ের শক্তিশালী আক্রমণভাগের কারণে রক্ষণে অর্থাৎ তপুর পজিশনে হামজাকে দেখা যেতে পারে।

শুধু রক্ষণ নয়, হামজাকে আজ মধ্যমাঠের দায়িত্বও পালন করতে হবে, কারণ বাংলাদেশ কোচ ক্যাবরেরা তাকে দ্বৈত ভূমিকায় চেয়েছেন। পুরো বাংলাদেশ যখন হামজার দিকে তাকিয়ে, তখন প্রতিপক্ষ হংকং দলের কোচ অ্যাশলে ওয়েস্ট উড এক মন্তব্যে আলোচনার জন্ম দিয়েছেন।

সংবাদ সম্মেলনে হামজার মতো ফুটবলার থাকলে তাকে কোন পজিশনে খেলাতেন— এমন প্রশ্নের উত্তরে হংকং কোচ অবাক করে দিয়ে বলেন, ‘আমার দলে সে সাইড বেঞ্চে থাকত।’ নিজেদের ওপর থেকে চাপ সরানোর জন্যই হয়তো হংকং কোচের এটি ছিল একটি কৌশলী মন্তব্য।তবে বাংলাদেশ কোচ ক্যাবরেরার কণ্ঠে জয়ের আত্মবিশ্বাস ফুটে উঠেছে। এ স্প্যানিয়ার্ড বলেন, ‘আমরা জানি, আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে পারি। স্কোয়াডের গুণগত মান নিয়ে আমি সব সময়ই সন্তুষ্ট। তবে সাম্প্রতিক কিছু নতুন সংযোজন আমাদের দলকে আরও শক্তিশালী করেছে।’ তিনি যোগ করেন, গ্রুপের চারটি দলই সমমানের, যদিও তাদের খেলার ধরন ভিন্ন। ক্যাবরেরা মনে করেন, হংকং দল সিঙ্গাপুরের মতোই শক্তিশালী।

আজ হামজার পাশাপাশি কানাডাপ্রবাসী শমিত সোমের দিকেও চোখ থাকবে ফুটবলপ্রেমীদের, যারা আক্রমণের সুর বেঁধে দেবেন। ফরোয়ার্ড লাইনে ইতালিপ্রবাসী ফাহমিদুল, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেনরা যদি সুযোগ কাজে লাগাতে পারেন, তাহলে গোল খরা কাটবে বলে বিশ্বাস ফুটবলবোদ্ধাদের। শুরুতেই গোল করতে পারলে পরিকল্পনা অনুযায়ী খেলা সহজ হয়ে যাবে, তাতে মিলে যেতে পারে ঐতিহাসিক জয়। যে জয়টি বাংলাদেশের পরের রাউন্ডে খেলার স্বপ্ন টিকিয়ে রাখার পাশাপাশি কোচ ক্যাবরেরার চাকরিও বাঁচিয়ে দিতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান

বাংলাদেশ হামজা চৌধুরীর দিকে তাকিয়ে

আপডেট সময় ১১:৪৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫