ময়মনসিংহ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত বললেন রিজভী নেত্রকোণায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ পরিদর্শন পুরনো ঐতিহ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ, স্টল নিতে আগ্রহীদের যোগাযোগের আহ্বান পাঁচবিবিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন আব্দুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য পূর্বধলায় ৬৬টি পূজামণ্ডপের মধ্যে ৬৫টিতে প্রতিমা বিসর্জন, বাকি ১টি স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ কেটে জলাশয়ের মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়ার অন্ধকার জেলে হাজারো বাংলাদেশি: স্বজনদের আহাজারি, দূতাবাসের কার্যকর ভূমিকার আকুল আবেদন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাস চাপায় পুলিশ সদস্য নিহত

  • ঢাকা রিপোর্টার
  • আপডেট সময় ১০:৫৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

রাজধানীর কাকরাইল মোড়ে যাত্রীবাহী বাসের চাপায় আহত আরিফুল ইসলাম (৪২) নামে এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

বুধবার (১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কাকরাইল মোড়ে বাস চাপায় আহত হন ওই পুলিশ সদস্য। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, বুধবার দুপুরে কাকরাইল এলাকায় বাসের চাপায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আরিফুল ইসলাম । পরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মৃত আরিফুলের ভাগিনা মো. ইমন জানান, তাদের বাড়ি কুষ্টিয়ার জেলার কুমারখালি উপজেলার বানিয়াপাড়া গ্রামে। বাবার নাম খলিল মোল্লা।  ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। গতকাল সে নবাবগঞ্জ থেকে ঢাকায় আসে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য। কাকরাইলে মঞ্জিল পরিবহন থেকে নামার সময় ওই বাসের চাপায় গুরুতর আহত হয়। পথচারীরা তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত বললেন রিজভী

বাস চাপায় পুলিশ সদস্য নিহত

আপডেট সময় ১০:৫৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫