ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি এর নেতা জাহাঙ্গীর সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ আটক

পটুয়াখালীর মির্জাগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে উপজেলা বিএনপির এক নেতাকে অস্ত্রসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোররাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সুবিদখালীর তিন রাস্তার মোড় সংলগ্ন তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক বিএনপি নেতার নাম মো. জাহাঙ্গীর আলম ফরাজী। তিনি মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামের মো. মতলবে ফরাজীর ছেলে জাহাঙ্গীর।

মির্জাগঞ্জ সেনাক্যাম্পের ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে তার বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে সেনাবাহিনী। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সেনাবাহিনীর উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করে এবং আটক করা জাহাঙ্গীর ফরাজীকে আইনি প্রক্রিয়ার জন্য মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, জাহাঙ্গীর আলম ফরাজীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

বিএনপি এর নেতা জাহাঙ্গীর সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ আটক

আপডেট সময় ০১:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪