ময়মনসিংহ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় বাড়ছে গরমের তীব্রতা: জনজীবনে অস্বস্তির আভাস পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীববরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে নেএকোণা যাচ্ছেউপজেলা আধুনিকতার যুগে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে ধান মাড়াইয়ের গ্রামীণ ঐতিহ্য ময়মনসিংহে সুকৃতি প্রভা একক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুস্ঠিত মানবিক সংগঠনে “চেষ্টা”র উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের সবজি ভ্যান প্রদান রাজ গৌরীপুর আন্ত : ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এ স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন ডেস্ট্রয়ার্স-২০ অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি নেতার ছবি পোস্টারে না থাকায় হামলা-ভাঙচুর

বিএনপির সভায় উপজেলা বিএনপির আহ্বায়কের ছবি না থাকায় দলের অফিসে হামলার অভিযোগ উঠেছে একই দলের নেতাকর্মীর বিরুদ্ধে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারে এই ঘটনা ঘটে। হামলার অভিযোগ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুভপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহসান হাবিব জিয়া অভিযোগ করে বলেন, শুক্রবার বিকেলে কাদৈর বাজারে দলীয় মিটিং ছিল। শুভপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব মতিন মেম্বারের নেতৃত্বে কয়েকজন কাদৈর বাজারস্থ বিএনপির অফিসে হামলা করে মিটিং পণ্ড করে দেয়। অফিসের ব্যানারে কামরুল হুদার ছবি না থাকায় ব্যানারগুলো ছিঁড়ে ফেলে তারা।

তবে শুভপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মতিন মেম্বার বলেন, দলের নিয়ম বহির্ভূতভাবে ব্যানার লাগিয়ে প্রোগ্রামের আয়োজন করা হয়। ব্যানারে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার ছবি না থাকা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। তাই কামরুল ছবি না থাকার বিষয়টি নিয়ে একটু কথা সমস্যা হয়েছে। বড় কিছু না।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, বিএনপি’র দুই পক্ষের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুনেছি ব্যানার নিয়ে সমস্যা।  কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বাড়ছে গরমের তীব্রতা: জনজীবনে অস্বস্তির আভাস

বিএনপি নেতার ছবি পোস্টারে না থাকায় হামলা-ভাঙচুর

আপডেট সময় ১০:৪১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫