ময়মনসিংহ , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি নেত্রী সেলিমা রহমান গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে আরেক কোটিপতি ড্রাইভারের সন্ধান পিএসসির সেই আবেদ আলীর পর সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার বললেন রফিকুল ইসলাম খান মাত্র ৫ টাকা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের লক্ষ্মীপুরে বাংলাদেশ নির্বাচন-পরবর্তী অর্থনীতি ও পোশাক খাতে চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি থেকে এগিয়ে যারা সংরক্ষিত নারী আসনে আজ ঢাকার আবহাওয়া শুষ্ক থাকবে ,কয়েক বিভাগে সোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে লায়লা আরজুমান বানু বগুড়া থেকে সংরক্ষিত নারী আসনে আলোচনায় বিএনপির নির্বাচিত সংসদ সদস্য পরাজিত প্রার্থীর অফিসে ফুল-মিষ্টি নিয়ে গেলেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিক্ষোভের ডাক হারাগাছে আখতার হোসেনের সফর ঘিরে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনের সফরকে কেন্দ্র করে রোববার (২২ ফেব্রুয়ারি) বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হারাগাছ পৌর শহরের হকবাজার এলাকায় ‘রংপুর-৪-এর সাধারণ ভোটার’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

বক্তারা অভিযোগ করেন, জনগণের রায় ছিনতাই করে আখতার হোসেন সংসদ সদস্য হয়েছেন। এমন পরিস্থিতিতে তার হারাগাছ সফর বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা বলেও দাবি করেন তারা। সফরের প্রতিবাদে জনসাধারণকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, সফর ঘিরে যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন এবং ভোট পুনর্গণনার দাবি জানান। তার সমর্থকেরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচিও পালন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেত্রী সেলিমা রহমান গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে

বিক্ষোভের ডাক হারাগাছে আখতার হোসেনের সফর ঘিরে

আপডেট সময় ১২:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬