ময়মনসিংহ , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত বললেন রিজভী নেত্রকোণায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ পরিদর্শন পুরনো ঐতিহ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ, স্টল নিতে আগ্রহীদের যোগাযোগের আহ্বান পাঁচবিবিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন আব্দুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য পূর্বধলায় ৬৬টি পূজামণ্ডপের মধ্যে ৬৫টিতে প্রতিমা বিসর্জন, বাকি ১টি স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ কেটে জলাশয়ের মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়ার অন্ধকার জেলে হাজারো বাংলাদেশি: স্বজনদের আহাজারি, দূতাবাসের কার্যকর ভূমিকার আকুল আবেদন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা: পূর্বধলায় দুই নারী গ্রেপ্তার

 নেত্রকোনার পূর্বধলায় গোহালাকান্দা ইউনিয়নের ইছবপুর গ্রামে বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন নেত্রকোনা পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।​পল্লি বিদ্যুৎ সূত্রে জানা যায়, গত ১৬ জুন শ্যামগঞ্জ সাব-জোনাল অফিসের একটি দল ইছবপুর এলাকায় বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সাব্বির আহম্মেদ কাজলের নামে থাকা একটি সংযোগে পাঁচ মাসের বিল বকেয়া এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।​অভিযোগ উঠেছে, সংযোগ বিচ্ছিন্নের ঘটনাকে কেন্দ্র করে একদল স্থানীয় লোক বিদ্যুৎকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় কর্মীরা মারধরের শিকার হন এবং তাদের কাছে থাকা বিল আদায়ের প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০৩ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ বিদ্যুৎকর্মীদের উদ্ধার করে।​এ ঘটনায় নেত্রকোনা পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) বিপ্লব কুমার বর্মন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর অভিযান চালিয়ে পুলিশ আইরিন আক্তার (৪৫) ও নুরুন্নাহার (৪২) নামে দুই নারী আসামিকে গ্রেপ্তার করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ  আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত বললেন রিজভী

বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা: পূর্বধলায় দুই নারী গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৪৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬