ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিসিবি সভাপতি বুলবুল সংবাদকর্মীদের কাছে ক্ষমা চাইলেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০২:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া ও নির্ধারিত সময়ে প্রবেশের সুযোগ না দেওয়ায় ক্ষুব্ধ সংবাদকর্মীরা সংবাদ সম্মেলন বর্জন করেছিলেন। 

সেই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে আখ্যা দিয়ে বুধবার (১২ নভেম্বর) এক ভিডিওবার্তায় সাংবাদিকদের কাছে বিসিবির পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

৯ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনে আহ্বান জানালেও, সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের কোনো আয়োজনেই প্রবেশের বা ফুটেজ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।

চারটায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও ৪টা ৪০-এর পর সাংবাদিকদের ভেতরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়, যার ফলে ক্ষুব্ধ সাংবাদিকরা সম্মেলন বর্জন করেন।

ঘটনার দুই দিন পর আজ এক ভিডিওবার্তায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্ষমা চেয়ে বলেন, ‘গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল… যখন বাইরে এসে দেখলাম যে আপনাদের উপযুক্ত সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও যে ধরণের আমন্ত্রণ রক্ষার কাজ ছিল আমাদের ক্রিকেট বোর্ডের বা আমার, আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

এ সময় তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। তিনি বলেন, ‘তবে এটাও আপনাদের কথা দিচ্ছি যে, আমাদের কোন ডিপার্টমেন্টের কারণে এই ব্যর্থতা এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং যথাযথ ব্যবস্থা নেব।’

তিনি আরও যোগ করেন, ‘এই ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার অন্যতম বড় একটা স্টেকহোল্ডার হচ্ছেন আপনারাও। ভুল আমরা করেছি, ভবিষ্যতে আমরা চেষ্টা করব এ ধরনের ভুল আর না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সকলই মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান

বিসিবি সভাপতি বুলবুল সংবাদকর্মীদের কাছে ক্ষমা চাইলেন

আপডেট সময় ০২:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫