ময়মনসিংহ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের অর্থ লুটে বিলাসী জীবনযাপন করছেন ফ্যাসিবাদের দোসররা বলে মন্তব্য করেছেন রিজভী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা সভা, বিতরণ সরকারি সহায়তা ঠাকুরগাঁওয়ে ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার: ডিবির অভিযান এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা জানিয়েছেন জ্বালানিমন্ত্রী সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা জানিয়েছেন পাকিস্তানের ধর্মমন্ত্রী বিরামপুরের মুকুন্দপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ঘর ও ঋণ দেওয়ার প্রলোভনে প্রতারণা: গ্রেপ্তার ৩, জেলহাজতে প্রেরণ শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় জীবপ্রযুক্তি ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবপ্রযুক্তিতে গবেষণা, প্রশিক্ষণ ও যুগোপযোগী শিক্ষাক্রম প্রবর্তনে যৌথ উদ্যোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভাঙ্গুড়ায় ঘর ও ঋণ দেওয়ার প্রলোভনে প্রতারণা: গ্রেপ্তার ৩, জেলহাজতে প্রেরণ

পাবনার ভাঙ্গুড়ায় এনজিওর আড়ালে ঋণ ও টিনের ঘর দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
​

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার পৌর সদরের শরৎনগর বাজারের সাহেব মার্কেটের নিচতলায় ‘রুরাল হিউম্যান ফাউন্ডেশন’ নামের একটি ভুয়া এনজিওর পরিচয় দিয়ে কার্যক্রম পরিচালনার সময় এ ঘটনা ঘটে। অভিযুক্তদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে মোট ১ লাখ ৬৮ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

​গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আব্দুল মজিদ (৪৮), মো. নুরুল ইসলাম (৩৭) ও মো. হাসিনুর রহমান শাহিন (৬২)। পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল মজিদ ও নুরুল ইসলামের বাড়ি পার্শ্ববর্তী চাটমোহর উপজেলায় এবং হাসিনুর রহমান শাহিনের বাড়ি ভাঙ্গুড়া উপজেলায়।

​যেভাবে ধরা পড়েন অভিযুক্তরা
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরৎনগর বাজারের সাহেব মার্কেটের নিচতলায় কক্ষ ভাড়া নিয়ে ‘রুরাল হিউম্যান ফাউন্ডেশন’ নামক একটি কথিত এনজিওর ব্যানার টাঙানো হয়। এরপর সহজ শর্তে ঋণ এবং সরকারি/বেসরকারি অনুদানের টিনের ঘর দেওয়ার প্রলোভন দেখিয়ে গত কয়েক দিন ধরে এলাকার খেটে খাওয়া ও সাধারণ মানুষের কাছ থেকে সদস্য ভর্তি ও জামানতের নামে টাকা সংগ্রহ করা হচ্ছিল।
​

একপর্যায়ে তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন এনজিওটির অনুমোদন ও বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু অভিযুক্তরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। বিষয়টি নিশ্চিত হয়ে উত্তেজিত জনতা তাঁদের আটকে রেখে ভাঙ্গুড়া থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
​

মামলা দায়ের ও জেলহাজতে প্রেরণ
​এ ঘটনায় পাবনার ফরিদপুর উপজেলার কালিয়ানী গ্রামের বাসিন্দা নাজমা সুলতানা (৪৭) বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৭, তারিখ: ১৩ অক্টোবর ২০২৬। দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৩৪ ধারায় প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি রুজু করা হয়।

​ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আজম জানান, “আটক তিনজনের বিরুদ্ধে প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

​এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোনো প্রলোভনে পড়ে যেন সাধারণ মানুষ প্রতারিত না হন, সে জন্য যেকোনো সংস্থায় আর্থিক লেনদেনের আগে তাদের নিবন্ধন ও বৈধতা যাচাই করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের অর্থ লুটে বিলাসী জীবনযাপন করছেন ফ্যাসিবাদের দোসররা বলে মন্তব্য করেছেন রিজভী

ভাঙ্গুড়ায় ঘর ও ঋণ দেওয়ার প্রলোভনে প্রতারণা: গ্রেপ্তার ৩, জেলহাজতে প্রেরণ

আপডেট সময় ১০:৪২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬