ময়মনসিংহ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি জানিয়েছেন তথ্য উপদেষ্টা পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না বলেছেন আসিফ নজরুল গৌরীপুরে মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত নেত্রকোণা-৫ আসনের ভোট পুনঃগণনার দাবিতে ধানের শীষের প্রার্থীর সংবাদ সম্মেলন তারেক রহমান আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি রোজায় মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না বলেছেন জামায়াত আমির জামায়াত-ছাত্রশিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে বলেছেন ছাত্রদল সভাপতি রাকিব এনসিপির বিক্ষোভ মিছিল নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারতের জনপ্রিয় ফুটবল ক্লাব ২ বছরের জন্য নিষিদ্ধ হলো

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

ভারতের ফুটবল ক্লাব মোহনবাগানকে শাস্তি দিল এশিয়ান ফুটবল কাউন্সিল (এএফসি)। ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত এএফসির কোনো প্রতিযোগিতায় খেলতে পারবে না সবুজ-মেরুন শিবির। সঙ্গে দিতে হবে ১ লাখ ৭২৯ ডলার জরিমানা।

গত সেপ্টেম্বর মাসে সেপাহানের বিপক্ষে ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। নিরপেক্ষ কোনো দেশে ম্যাচ আয়োজনের আবেদন করেছিল তারা। কিন্তু এএফসি সেই আবেদনে সাড়া দেয়নি।

সে সময় এএফসি প্রাথমিক ভাবে জানিয়েছিল, এ বারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগানের পাওয়া সব পয়েন্ট কেটে নেওয়া হবে। তবে বড় শাস্তি হওয়ারও সম্ভাবনা ছিল। আজ এএফসির শৃঙ্খলারক্ষা এবং এথিকস কমিটি মোহনবাগানকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা করেছে।

শাস্তির ফলে দুই বছর আইএসএল চ্যাম্পিয়ন হলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেলতে পারবে না মোহনবাগান। উল্লেখ্য, গত মৌসুমেও নিরাপত্তার কারণে ইরানে দল পাঠাননি সবুজ-মেরুন কর্তৃপক্ষ। ইরানে খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন জেসন কামিংস, জেমি ম্যাকলারেনসহ বেশ কয়েক জন ফুটবলারও।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি জানিয়েছেন তথ্য উপদেষ্টা

ভারতের জনপ্রিয় ফুটবল ক্লাব ২ বছরের জন্য নিষিদ্ধ হলো

আপডেট সময় ০৯:১৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫