ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারতের বিপক্ষে জয় দিয়ে জ্যোতিরা বিশ্বকাপ মিশন শেষ করতে চায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৩২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন পূরণ না হলেও, শেষটা জয় দিয়ে রাঙাতে মুখিয়ে আছে নিগার সুলতানা জ্যোতির দল। এই লড়াইটি দুই প্রতিবেশীর হলেও, সম্প্রতি দু’দলের ম্যাচে বেশ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। 

আজ রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ে ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে। অন্যদিকে, ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করা টিম ইন্ডিয়া জয়ের ধারা অব্যাহত রাখতে মুখিয়ে আছে।

হারমানপ্রীতদের বিপক্ষে মাঠে নামার আগে টাইগ্রেসরা কিছুটা আত্মবিশ্বাসী হতে পারে, কারণ এই দলটার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ ড্র করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ম্যাচটা প্রতিপক্ষের মাঠে হলেও, তাদের হারানোর অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জয়ের আশা করতেই পারে সফরকারীরা।

তবে, এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে চিন্তার কারণ ব্যাটিং, যেখানে বোলাররা অল্প রানে প্রতিপক্ষকে আটকাতে পারলেও, জ্যোতি, সুপ্তারা রান রেট বজায় রেখে খেলতে ব্যর্থ হয়েছেন। টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশ জয় দিয়ে করেছিল পাকিস্তানের বিপক্ষে, কিন্তু দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করলেও শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচ হারতে হয়।

অন্যদিকে, কঠিন পরীক্ষার মুখে থাকলেও সবশেষ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করায় ভারত দারুণ ছন্দে ফিরেছে। আগের ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন স্মৃতি মানধানা এবং রান পেয়েছেন প্রতীকা রাওয়ালও। গোটা আসর জুড়ে পারফর্ম করছেন জেমাইমা রদ্রিগেজ, দেওলরা। বল হাতে ছন্দে আছেন দীপ্তি শর্মা, ক্রান্তি, রেনুকারা। তাছাড়া ঘরের মাঠের চেনা কন্ডিশনে ভারত এগিয়ে থাকবে, তবে লড়াই দুই প্রতিবেশীর বলেই ম্যাচে বাড়তি উন্মাদনা থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান

ভারতের বিপক্ষে জয় দিয়ে জ্যোতিরা বিশ্বকাপ মিশন শেষ করতে চায়

আপডেট সময় ১০:৩২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫