ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আনন্দ মোহন কলেজের পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী এইচ.,এস.সি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পূর্বধলায় সার্বজনীন কালী মন্দিরের নতুন কমিটি গঠন: সভাপতি ডাঃ দ্বীজেশ, সম্পাদক শৈলেন্দ্র নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল অপপ্রচার রোধে নেত্রকোনায় সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক মতবিনিময় সভা পরিষদের ১৯ সদস্যের নতুন কমিটি গঠন শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে ৪ জন শিশু রয়েছে ময়মনসিংহের গৌরীপুরে নতুন কর ছাড়াই ১৭ কোটি ৮৬ লাখ টাকার পৌর বাজেট ঘোষণা ​৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভার্চুয়ালি হাজিরা গ্রহণ সাবেক মন্ত্রী-এমপিসহ ২২ আসামির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:১৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হওয়া বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক সাত মন্ত্রী ও সাত এমপিসহ ২২ আসামির ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছেন আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত ভার্চুয়ালি কারাগার থেকে তাদের হাজিরা নেন। আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মো. নুরুজ্জামান আহম্মেদ, শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু, আহমেদ হোসেন, সোলায়মান সেলিম, আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী, মমতাজ বেগম, ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিকা রোজী, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, রিয়্যাল আডমিরাল মো. সোহাইল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মো. শহিদুল হক, সাবেক সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসান।
আদালত সূত্রে জানা গেছে, আজ বুধবার রাজধানীর লালবাগ, বাড্ডা, কাফরুল, ভাষানটেক, নিউমার্কেট, শাহবাগ, যাত্রাবাড়ী, খিলগাঁও থানার বিভিন্ন মামলায় আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল। আসামিদের আদালতে আনা-নেওয়ার ক্ষেত্রে প্রায়শই নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। এ ছাড়া আসামিদের অনেকের প্রতি জনগণের প্রচণ্ড ক্ষোভ থাকায় জনগণ আদালত প্রাঙ্গণে হাজির হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করেন। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। এ পরিস্থিতি অবসানের লক্ষ্যে আসামিদের কারাগারে রেখেই জুম প্লাটফর্ম ব্যবহার করে হাজিরা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনন্দ মোহন কলেজের পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী এইচ.,এস.সি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ভার্চুয়ালি হাজিরা গ্রহণ সাবেক মন্ত্রী-এমপিসহ ২২ আসামির

আপডেট সময় ০২:১৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫