ময়মনসিংহ , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত বললেন রিজভী নেত্রকোণায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ পরিদর্শন পুরনো ঐতিহ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ, স্টল নিতে আগ্রহীদের যোগাযোগের আহ্বান পাঁচবিবিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন আব্দুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য পূর্বধলায় ৬৬টি পূজামণ্ডপের মধ্যে ৬৫টিতে প্রতিমা বিসর্জন, বাকি ১টি স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ কেটে জলাশয়ের মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়ার অন্ধকার জেলে হাজারো বাংলাদেশি: স্বজনদের আহাজারি, দূতাবাসের কার্যকর ভূমিকার আকুল আবেদন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মদনে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ করলেন বিএনপি নেতা এনামুল হক

​নেত্রকোনার মদন পৌর সদরে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। সমাজসেবক ও বিগত পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র পদপ্রার্থী মোঃ এনামুল হকের নিজ অর্থায়নে এ উদ্যোগ নেওয়া হয়।

গত ​মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে পৌর সদরের জাহাঙ্গীরপুর কোটবিল্ডিং সংলগ্ন পুরাতন সিলেট বাসস্ট্যান্ডে এ বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মদন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রান্তিক ও সর্বস্তরের কৃষকদের হাতে বীজ তুলে দেওয়া হয়।

​আয়োজন প্রসঙ্গে মেয়র পদপ্রার্থী ও মদন পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ এনামুল হক জানান, কৃপাধন্য কৃষি ও কৃষকের কল্যাণেই দেশের অগ্রগতি নির্ভর করে। তাই বর্তমান সময়ে কৃষকদের উৎসাহিত করতেই নিজের সামাজিক দায়বদ্ধতা থেকে এই ক্ষুদ্র প্রয়াস।
​

উক্ত বীজ বিতরণ কর্মসূচিতে নেত্রকোনা জেলা যুবদলের সদস্য মোঃ এনামুল হকের সাথে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
​এছাড়াও এতে অংশ নেন একাধিক গণমাধ্যমকর্মী—দৈনিক ইনকিলাব-এর মদন উপজেলা প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন বাবুল, দৈনিক আজকের আলোকিত সকাল-এর মদন প্রতিনিধি মোঃ আলম খান, মাসিক কালের নতুন সংবাদ-এর প্রতিনিধি মোঃ আব্দুর রশিদ খান এবং বাংলাদেশ প্রেস ক্লাব মদন উপজেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কৃষক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত বললেন রিজভী

মদনে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ করলেন বিএনপি নেতা এনামুল হক

আপডেট সময় ১০:০০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬