ময়মনসিংহ , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আসছে চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নেই’ ব্যানার টাঙানো পাম্পে মিললো ১২ হাজার লিটার জ্বালানি নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ বগুড়া নাতনিকে পাল্লায় তুলে সমান ওজনের ‘পয়সা’ উপহার দিলেন নানা আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলল , মানতে হবে নতুন নির্দেশনা আজ সংসদের অধিবেশন বসছে ঈদের ছুটি শেষে মধ্যরাতে মিলল ১৮ ড্রাম অবৈধ জ্বালানি গাজীপুরে ৮০০ লিটার পেট্রোল জব্দ অবৈধভাবে মজুদ করা , ব্যবসায়ীকে জরিমানা দিলারা হাফিজ মারা গেছেন স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী পূর্বধলায় বিষপানে কিশোরের আত্মহত্যা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মধ্যরাতে মিলল ১৮ ড্রাম অবৈধ জ্বালানি গাজীপুরে

গাজীপুরের কালিয়াকৈরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

গত শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার কালিয়াকৈর বাইপাস সড়কের পাশে ফাতেমা হোটেল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় কালিয়াকৈর থানা পুলিশ। অভিযানে অবৈধভাবে মজুত রাখা ডিজেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুত করে আসছিল। অভিযানের সময় চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর থানার কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, অভিযানে আনুমানিক তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অবৈধ জ্বালানি তেল ব্যবসার বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আসছে

মধ্যরাতে মিলল ১৮ ড্রাম অবৈধ জ্বালানি গাজীপুরে

আপডেট সময় ০৯:৪১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬