ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে পালিত হচ্ছে ‘‘মে” দিবস

  • Md. Raduan Ahammed
  • আপডেট সময় ০১:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • ৩৭৪ বার পড়া হয়েছে

‘‘মে” দিবস -২০২৪

স্টাফ রিপোর্টার :

শ্রমিকদের সঠিক মজুরি, ৮ ঘন্টা কাজের সময়সীমা নির্ধারণ ও শ্রম আইন বাস্তবায়ন সহ আরো বিভিন্ন দাবিতে বুধবার ময়মনসিংহে পালিত হচ্ছে মহান মে দিবস।

দিবসটি পালনে ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন শ্রমিক সংগঠন শহরের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করছে। সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন শ্রমিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা ঢাক-ঢোল-পিটিয়ে উৎসব আমেজে শহরের মালগুদাম চত্বরে জড়ো হন।  সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা, পথসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের টাউন হল মোড় এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন র‌্যালিতে। এ সময় তাদের হাতে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। পরে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী’র সামনে গিয়ে শেষ হয়।

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়  শ্রমিক লীগের উদ্যোগে দুপুর ১২ টার দিকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। এ র‌্যালি শহরের পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন ভালূকা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা ও পৌর মেয়র ডা: মেজবাহ উদ্দিন। এ সময় আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি জিয়াউদ্দিন বাশার, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব ইব্রহিম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন শ্রমিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

ময়মনসিংহে পালিত হচ্ছে ‘‘মে” দিবস

আপডেট সময় ০১:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪