ময়মনসিংহে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মতবিনিময় সভা শেষে দুপক্ষের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর জেলা পরিষদ মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন—বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ও আনন্দ মোহন কলেজের ইসলামিক ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল কাদির শৈশব (২২) এবং সিফাত (২৩)।জানা গেছে, আজ বিকেল ৩টার দিকে জেলা পরিষদ হলরুমে বৈষম্যবিরোধীদের কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা শুরু হয়। এ সময় রিয়াদের সঙ্গে রিমন মিয়া নামের এক শিক্ষার্থীর তর্ক হয়। এ ঘটনার জের ধরে সভা শেষে রিয়াদ তার বন্ধুদের নিয়ে বাইরে আসলে রিমন, সিফাত, আকাশ ও ইমন তাদের ওপর হামলা চালান। এতে রিয়াদের বন্ধু শৈশব ও সিফাত নামের দুজন আহত হন। অভিযোগ উঠেছে, হামলাকারী রিমন মিয়া নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি। তার নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটেছে।বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মো. আশিকুর রহমান আশিক বলেন, দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে।কোতোয়ালি মডেল থানার পরির্দশক (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় একজন থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ময়মনসিংহ
,
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা
সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির নানামুখী সামাজিক কার্যক্রম
শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো বললেন আসিফ মাহমুদ
নওগাঁর খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
কথিত বিএনপি নেতা পাগলা মসজিদের গরু নিলামে কিনে এক বছরেও টাকা দেননি
সিদ্দিকবাজারে বিস্ফোরণ:২৬ প্রাণহানি তিনজনের অবহেলায় , শুরু হতে যাচ্ছে বিচার
ভূমিকম্পে ফের কাঁপল ইরান যুদ্ধের মধ্যে
নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই বললেন সালাহউদ্দিন আম্মার
ফোনে পরিচয়, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী নরসিংদী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
ময়মনসিংহে মতবিনিময় সভা শেষে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
-
অজিফা ইফতাক মিম - আপডেট সময় ১০:৫১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- ১৫৬ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ
























