ময়মনসিংহ জিলা স্কুলের ৯ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আবু নাঈম মোঃ মুস্তাসীন জুয়েল স্মরণে MZS জুয়েল স্মৃতি শিক্ষা বৃত্তি ২০২৬
গত রবিবার সকালে ময়মনসিংহ জিলা স্কুলের ২৪ জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয়েছে ।
জুয়েল স্মৃতি শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম ।
আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ জিলা স্কুলের ৯ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আবু নাঈম মোঃ মুস্তাসীন জুয়েল স্মরণে MZS জুয়েল স্মৃতি শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাসুদুুল আলম ভূঁইয়া’ র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী – সমাজসেবক ও রাজনীতিক একেএম মাহবুবুল আলম, বিশিষ্ট সাংবাদিক ওসমাজসেবক মোঃ আফসার উদ্দিন ,জিলা স্কুলের সিনিয়র শিক্ষক বিশ্বনাথ চৌধুরী প্রমূখ ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ জিলা স্কুলের ৯ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আবু নাঈম মোঃ মুস্তাসীন জুয়েল স্মরণে MZS জুয়েল স্মৃতি শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি বিপন ।

ময়মনসিংহ প্রতিনিধি 























