ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন হিনা খান ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় মাদক সেবনে বাধা রাজধানীর শান্তিবাগে, যুবককে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রী আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন , পাবেন ৩৭৫৬৭ জন ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সৌদি সতর্কবার্তা দিলো ফোনে পুতিনের সঙ্গে এক ঘণ্টা কথা : ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে বললেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মাদুরোকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে :ট্রাম্প

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে মাদুরোর সঙ্গে ট্রাম্পের সরাসরি ফোনে কথা হয়, তবে মাদুরো ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। 

গত রোববার (৩০ নভেম্বর) ট্রাম্প এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি বলেছিলেন, “ফোনালাপ ভালো হয়েছে নাকি খারাপ, সেটি আমি বলব না। এটি ছিল শুধুই একটি ফোনকল।” ধারণা করা হয়, গত ২১ নভেম্বর ট্রাম্প ও মাদুরোর মধ্যে কথা হয়।

কিন্তু মাদুরো এই পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেন। তবে তিনি রাজনৈতিক ক্ষমতা ছেড়ে সশস্ত্র বাহিনীর ক্ষমতা নিজের কাছে রেখে দেওয়ার কথা বলেন। মিয়ামি হেরাল্ড জানিয়েছে, এই ফোনালাপটির ব্যবস্থা করে ব্রাজিল, কাতার এবং তুরস্ক। গত সোমবার হাজার হাজার সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মাদুরো বলেন, ভেনেজুয়েলানরা কোনো ক্রীতদাসে শান্তি চায় না।

এরপর মাদুরো আবারও তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু ট্রাম্প এতে কোনো সাড়া দেননি। তবে অনেক পর্যবেক্ষক মনে করেন, ট্রাম্প মাদুরোকে সরাসরি ক্ষমতা ছাড়তে বললেও তাকে ক্ষমতাচ্যুত করতে বড় ধরনের সামরিক অভিযান চালাবেন না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মাদুরোকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে :ট্রাম্প

আপডেট সময় ০৯:৫০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫