ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস আবারও বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’বলে মন্তব্য করেছেন এসপি মাসুদ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

  •  অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মা খা‌লেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ছেলে তা‌রেক রহমান। শুক্রবার (১৭ জানুয়ারি) লন্ডন সময় সন্ধ্যার পর অন্য দিনের মতো সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে স্ত্রীসহ মা‌কে দেখ‌তে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

হাসপাতালের প্রবেশ পথে অপেক্ষমাণ সংবাদকর্মী‌দের প্রশ্নের জবাবে মা‌য়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, দেশবাসীর কাছেই এটাই‌ বলব, সন্তান হি‌সে‌বে ওনার জন্য দোয়া চাই।

         বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।এদিকে শুক্রবার যুক্তরাজ্য বিএন‌পির উদ্যোগে খা‌লেদা জিয়ার সুস্থতা                       কামনায় বিভিন্ন শহরে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল করা হয়।         শুক্রবার বিকালে এ প্রতিবেদকের সঙ্গে আ‌লাপকা‌লে যুক্তরাজ্য বিএন‌পির সভাপতি এম এ মা‌লেক জানান, ম‌্যাডা‌মের সব স্বাস্থ্য পরীক্ষার রি‌পোর্ট প্রাপ্তি সাপেক্ষে                   চিকিৎসকরা সম‌ন্বিতভা‌বে ওনার পরবর্তী চিকিৎসার প্রক্রিয়া নির্ধারণ করবেন।

শুক্রবারও জুমার পর বিএন‌পির নেতাকর্মী‌দের পদভা‌রে মুখরিত ছিল সেন্ট্রাল লল্ড‌নে অবস্থিত দ্য লন্ডন ক্লিনিকের আশপাশের এলাকা।

         এ হাসপাত‌া‌লেই অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলছে খা‌লেদা জিয়ার। তা‌রেক রহমানের দৃষ্টি আকর্ষণ কর‌তে ওনার হাসপাতালে আসার আগে              থেকেই সেখানে জ‌ড়ো হ‌তে থাকেন নেতাকর্মীরা। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

আপডেট সময় ০২:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫