ভারতের লোকগানের বরেণ্য সংগীতশিল্পী শারদা সিনহা মারা গেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭২ বছর বয়স হয়েছিল এ গায়িকার। আর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে অংশুমান সিনহা।গত ২৬ অক্টোবর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গায়িকা শারদা সিনহা। দিল্লির এআইএমএস হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বেঁচে ফেরা হলো না ‘পদ্মভূষণ’ জয়ী এই তারকার।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গায়িকার ছেলে অংশুমান সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার প্রার্থনা ও ভালোবাসা সবসময় আমাদের সঙ্গে থাকবে মা। ছটি মাইয়া ওকে নিজের কাছে ডেকে নিলেন। এই নশ্বর পৃথিবীতে উনি আর আমাদের মধ্যে নেই।’এর আগে ২০১৭ সালে মাল্টিপল মায়েলোমা শনাক্ত হয় শারদা সিনহার। এটি এক প্রকার ক্যানসার, যা বোন ম্যারোকে আক্রান্ত করে। গত সেপ্টেম্বরেই স্ট্রোকজনিত কারণে গায়িকার স্বামী রাজনীতিবিদ ব্রজ কিশোর মারা গেছেন। এবার গায়িকার মৃত্যু হলো। দাম্পত্য জীবনে ছেলে অংশুমান ছাড়াও বন্দনা নামে একটি কন্যাসন্তান রয়েছে তাদের।
ময়মনসিংহ
,
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে !
আহমেদ আযম খান মন্ত্রী হলেন
ইতিহাসের নতুন অধ্যায় : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করুন বললেন হাসনাত
মির্জা আব্বাস জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি
আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু বলেছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি শপথ পড়ালেন স্পিকার ও ডেপুটি স্পিকারকে
ব্যারিস্টার কায়সার কামাল সংসদের ডেপুটি স্পিকার
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদের স্পিকার পদে নির্বাচিত
ড. খন্দকার মোশাররফ হোসেন ত্রয়োদশ সংসদের সভাপতিত্ব করছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
মারা গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৩:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- ১৩১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























