ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বহুতল ভবনে আগুন মিরপুরে: হাসপাতালে দুজনের মৃত্যু ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে মানুষ গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’ থাকতে হবে । দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিপ্লবী নারী মুক্তি ময়মনসিংহে পথসভা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে টিসিবি’র পন‍্য বিতরণে অনিয়ম-দুর্নীতি ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে বিএনপির এমপি কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুল দিয়ে বরণ করলেন সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের ২৫শে মার্চ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মারা গেলেন যুবক ব্যাডমিন্টন খেলতে খেলতেই

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ব্যাডমিন্টন খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫ বছর বয়সী এক যুবকের। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় শহরের নাগোল স্টেডিয়ামে ব্যাডমিন্টন খেলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন গুন্ডলা রাকেশ নামের ওই যুবক।

স্থানীয় গণমাধ্যম জানায়, গুন্ডলা রাকেশ হায়দ্রাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সন্ধ্যায় স্টেডিয়ামে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টনের ডবলস ম্যাচ খেলছিলেন তিনি। খেলায় ছিলেন আনন্দিত ও উৎফুল্ল। শাটলকক মাটি থেকে তুলতে নিচু হয়েছিলেন রাকেশ। তখনই হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন।

স্টেডিয়ামে উপস্থিত অন্য খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে আসেন। তারা ডাকাডাকি করেন, সিপিআরও দেওয়া হয়। কিন্তু কিছুতেই জ্ঞান ফেরেনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে রাকেশকে খেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা যায়। কিন্তু মুহূর্তেই কীভাবে জীবন থেমে গেল—তা দেখে মর্মাহত সবাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বহুতল ভবনে আগুন মিরপুরে: হাসপাতালে দুজনের মৃত্যু

মারা গেলেন যুবক ব্যাডমিন্টন খেলতে খেলতেই

আপডেট সময় ১০:২৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫