ময়মনসিংহ , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে প্রাইজ প্রকল্পের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত জেলা পুলিশের তৎপরতা: মানবকণ্ঠ প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার নেত্রকোনার খালিয়াজুরী প্রেসক্লাব আহবায়কের বিরুদ্ধে মাদ্রাসা ফাঁকি দিয়ে অনুদান  হাতানোর অভিযোগ ​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি জানিয়েছেন নৌমন্ত্রী বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ​নেত্রকোণার পূর্বধলায় একটি টেলিকম দোকানে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে মালয়েশিয়ার সঙ্গে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

 মা-ছেলের লাশ একই রশিতে ঝুলছিল

 মা-ছেলের লাশ একই রশিতে ঝুলছিল

ঝালকাঠির নলছিটিতে বাগান থেকে একই রশিতে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব রায়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন মা রুবী বেগম (৫৫) ও ছেলে আসাদ মাঝি (৩৫) । তাদের মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহত রুবি বেগম ওই এলাকার হানিফ মাঝির ২য় স্ত্রী ও নিহত আসাদ মাঝি তার ছেলে। প্রতিবেশীদের সূত্রে জানা গেছে এ ঘটনার আগের দিন থেকে রুবী বেগমের অপর দুই ছেলে আহাদ মাঝী ও সোহাগ মাঝী নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মা-ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে প্রাইজ প্রকল্পের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

 মা-ছেলের লাশ একই রশিতে ঝুলছিল

আপডেট সময় ০২:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫