ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নানা সংকটে ধুঁকছে গৌরীপুরের শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে বললেন বাণিজ্যমন্ত্রী “হানিয়া আমিরের সাফ কথা: আত্মবিশ্বাসী নারীদের টেনে নিচে নামাতে নারীরাও কম যান না” নতুন বন্দোবস্ত: শ্রমিকের পাশে থাকার অঙ্গীকার নাহিদের ​পিএসএলে বাংলাদেশিদের মিলনমেলা: গ্যালারি মাতালেন লাল-সবুজ সমর্থকরা ভান্সকে ট্রাম্পের শুভকামনা: ‘বিকল্প কোনো পরিকল্পনার প্রয়োজন নেই’ ইরান ইস্যুতে পাকিস্তানে ঐতিহাসিক বৈঠক: জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল অনুশীলনে মেসির বুলেট গতির শট, ভাঙল ফটোসাংবাদিকের ক্যামেরা! লেবাননে ইসরায়েলি বর্বরতা: বাংলাদেশের কঠোর প্রতিবাদ আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল: ৩-০ গোলের বড় জয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মোটরসাইকেলের ২ আরোহীর গাড়ির ধাক্কায় মৃত্যু, থানায় মামলা

দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় । গত শুক্রবার (১৬ মে) রাত পৌনে ১২টার দিকে ফুলবাড়ী পৌরসভা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন সোহাগ হোসেন (২৬) তোজাম্মেল হক (৩৬)। তারা দুজনই ফুলবাড়ী উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি খাবার হোটেলে কাজ করতেন।

এ ব্যাপারে নিজেই বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানান রশিদুল ইসলাম।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটির সুরতহাল শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহত সোহাগ হোসেনের বড়ভাই রশিদুল ইসলাম একটি অভিযোগ দিয়েছেন। সড়ক আইনে মামলা হয়েছে। অজ্ঞাতনামা গাড়িটি শনাক্ত করাসহ গাড়ির চালক ও হেলপারকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা সংকটে ধুঁকছে গৌরীপুরের শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি

মোটরসাইকেলের ২ আরোহীর গাড়ির ধাক্কায় মৃত্যু, থানায় মামলা

আপডেট সময় ১২:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫