ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র কুমিল্লা: কিশোর গ্যাংয়ের বলি নিরীহ অটোরিকশা চালক তাজউদ্দীন আহমেদের প্রথম বাজেট থেকে আমির খসরুর রেকর্ড: ৫৫ বছরের বাজেট চিত্র সংসদে আজ দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী বেতন-ভাতায় ৮৯,৩৮০ কোটি টাকা বরাদ্দ: নতুন কাঠামো বাস্তবায়নে অনিশ্চয়তা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যমুনার পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপরে

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

মাটিওমানুষ ডেস্ক-বগুড়ায় গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত যমুনা নদীর পানি ৬৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। এখন যমুনায় বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। উজান থেকে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ।বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানির বিপদসীমা ১৬ দশমিক ২৫ মিটার এ রয়েছে ।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পানির উচ্চতা ছিল ১৫ দশমিক ৬৯ মিটার ছিল। আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত তা ৬৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন পানির উচ্চতা ১৬ দশমিক ৩৬ মিটারে দাঁড়িয়েছে। অর্থ্যাৎ বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে দেখা যাচেছ।পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির জানান, পানি বৃদ্ধির কারণে সারিয়াকান্দির চরগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।এবং সাধারণ জনগন ভোগান্তিতে রয়েছে।

সেখানে নদী থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দূরত্ব মাত্র ৩০০ মিটার। গত বছর সেখানে এক হাজার ৭০০ মিটার ভেঙে ছিল। ঝুঁকিপূর্ণ ওই এলাকা রক্ষায় কাজ করা হচেছ বলে জানা গেছে।বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ইতিমধ্যে সারিয়াকান্দী, সোনাতলা ও ধুনট উপজেলায় বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখেছেন। জনগণের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।এতে সাধারণ জনগনের একটু হলেও ভোগান্তি কমবে।আগে থেকে স্বাস্থ্য সম্পকীয় সকল ঝুঁকি গুলো ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো

যমুনার পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপরে

আপডেট সময় ১২:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪