ময়মনসিংহ , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যাত্রীর পাকস্থলীতে মিললো ১০০০ ইয়াবা শাহজালাল বিমানবন্দরে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
বিমানযাত্রী বেশে পাকস্থলীতে ইয়াবা বহনকালে এক হাজার পিস ইয়াবাসহ রাজু মোল্লা (৩২) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে স্কচটেপ মোড়ানো অবস্থায় ২০ (বিশ) পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর জানান, ‘আমরা বিমানবন্দর ঘিরে যেকোন অবৈধ কার্যক্রম ও চোরাচালান রোধে সচেষ্ট আছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতে অপরাধ কার্যক্রম পরিচালিত না হয় সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রীর পাকস্থলীতে মিললো ১০০০ ইয়াবা শাহজালাল বিমানবন্দরে

আপডেট সময় ১২:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫