ময়মনসিংহ , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যাত্রী কম দূরপাল্লার বাসে, গাবতলী বাস টার্মিনাল প্রায় ফাঁকা

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসে। 

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সরেজমিন পরিদর্শনে গিয়ে গাবতলী বাস টার্মিনাল প্রায় ফাঁকা দেখা গেছে, যাত্রীদের সংখ্যাও ছিল কম।

জানা যায়, যাত্রী কম থাকায় নির্ধারিত সময়ে অনেক বাস ছাড়তে পারছে না। বাস কোম্পানিগুলো ট্রিপ সংখ্যা কমিয়ে সীমিত ট্রিপে যাত্রী পরিবহন করছে।

গোল্ডেন লাইনের কাউন্টারম্যান আলী আজগর সংবাদমাধ্যমকে বলেন, ‘আজ যাত্রী অনেক কম। সকাল ৮টার মধ্যে সাধারণত অন্তত ৫টি বাস ছাড়ে, সেখানে মাত্র ২টি বাসে যাত্রী পেয়েছি—দুটোই ফরিদপুরের। বরিশাল, সাতক্ষীরা লাইনে কোনো যাত্রী পাইনি। গতকাল বিকাল থেকেই যাত্রী কম।’

সোহাগ পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা সজিব বলেন, ‘আমাদের যশোরের সকাল সাড়ে ৯টার গাড়ি বন্ধ রেখেছি, যাত্রী কম। সকালের দুইটি গাড়ি ছাড়লেও যাত্রী ছিল মাত্র চার–পাঁচজন।’

রংপুরগামী যাত্রী সুলায়মান হোসেন জানান, ‘যাত্রী কম থাকায় সকালের গাড়ি ছাড়েনি, ৯টায় ছাড়বে। দুই ঘণ্টা ধরে টার্মিনালে বসে আছি। ৯টার বাস ঠিক সময়ে ছাড়বে কি–না, তা নিয়েও সন্দেহ আছে।’

ভেড়ামারাগামী যাত্রী আব্দুল হান্নান বলেন, ‘গাড়ি ৮টায় ছাড়ার কথা, কিন্তু এখনও আসেনি। যাত্রী কম বলে সময় লাগছে হয়তো।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ আতঙ্ক ছড়িয়েছে, তাই হয়তো যাত্রী কম। কিছুটা ভয় লাগছে, কিন্তু জরুরি কারণে যেতে হচ্ছে। বেড়াতে এসেছিলাম, এখন বাড়ি ফিরছি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

যাত্রী কম দূরপাল্লার বাসে, গাবতলী বাস টার্মিনাল প্রায় ফাঁকা

আপডেট সময় ১১:২২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫