ময়মনসিংহ , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজনীতি কিংবা দেশ বুঝি না বললেন চঞ্চল চৌধুরী

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

দেশে অনেকদিনই তেমন একটা কাজ করলেও ওপার বাংলায় থেমে নেই জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে লম্বা বিরতির কারণ জানতে চাইলে চঞ্চল চৌধুরী রাজনৈতিক গুঞ্জন সরাসরি উড়িয়ে দেন।

তার কথায়, ‘এখানে কোনো বিভাজন নেই। সারা পৃথিবীর বাংলা ছবির দর্শকদের জন্য ছবি তৈরি হয়। আমার মনে হয় না সেখানে রাজনীতির কোনো ঠাঁই আছে। এপার বাংলায় কাজের কথা চলছে। ওপার বাংলায়ও বেশ কিছু কাজ পাইপলাইনে রয়েছে। সিরিজ ও সিনেমা, দুই-ই।’

বিভূতিভূষণ বন্দ্যোপাধ‌্যায়ের ছোটগল্প ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’-এর অবলম্বনে নির্মিত হবে ‘শেকড়’ ছবিটি।

বোলপুরের ৩১ ডিগ্রি তাপমাত্রায়, কাঠফাটা রোদ উপেক্ষা করে ঢিলে-ঢালা ফতুয়া আর একমুখ দাড়ি নিয়ে সাইকেলে চেপে ছুটে চলছেন চঞ্চল চৌধুরী।

দৃশ্যত এই দৃশ্যটিই এখন কলকাতার গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্পের সংমিশ্রণে তৈরি হচ্ছে ব্রাত্য বসুর আগামী ছবি ‘শিকড়’। এই ছবির শুটিং চলছে বোলপুরের মোহনপুরে।

এতে বাবা-ছেলের এক সুন্দর সম্পর্ক তুলে ধরা হবে। চঞ্চল চৌধুরী জানিয়েছেন, তার চরিত্রের সঙ্গে তার ব্যক্তিজীবনের বহু মিল রয়েছে। কারণ এই চরিত্রে তার বাবা ডিমেনশিয়ায় আক্রান্ত। যিনি সমস্ত কিছু ভুলে যান। চঞ্চল চৌধুরীর বাবাও জীবনের শেষদিকে একই রোগে আক্রান্ত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতি কিংবা দেশ বুঝি না বললেন চঞ্চল চৌধুরী

আপডেট সময় ১২:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫