ময়মনসিংহ , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজশাহীতে মধুমতি এক্সপ্রেস ট্রেনে যান্ত্রিক ত্রুটি,

আজ  মঙ্গলবার (১৭ জুন) সকাল সাতটার দিকে নগরের বুধপাড়া এলাকায় ট্রেনটি থেমে যায় এবং প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে থাকে। এরপর আরও কয়েকবার থেমে হরিয়ান স্টেশনে পৌঁছায় ট্রেনটি। যান্ত্রিক ত্রুটির কারণে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কয়েক দফা থেমেছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে ট্রেনটির হুইল স্লিপ করছিল। এ কারণে ট্রেনটি ধীরে চলেছে এবং মাঝে মাঝে থেমেছে। বর্তমানে ট্রেনটি ঈশ্বরদী স্টেশনের কাছাকাছি রয়েছে। সেখানে চাকায় বালু দেওয়া হবে, যাতে চাকা স্লিপ না করে।

স্টেশন সূত্রে জানা গেছে, মধুমতি এক্সপ্রেস রাজশাহী থেকে সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে বিভিন্ন স্থানে থেমে ট্রেনটি প্রায় ৪০ মিনিট সময় নষ্ট করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে মধুমতি এক্সপ্রেস ট্রেনে যান্ত্রিক ত্রুটি,

আপডেট সময় ১১:৪৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫