ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। রোববার (২৪ নভেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী এ তথ্য নিশ্চিত করেছেন। গণমাধ্যমকর্মীদের তিনি জানিয়েছেন, ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি চলছে।গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। সেই সঙ্গে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত।ওইদিন বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেলচালিত রিকশা মালিক ঐক্য জোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলী করা রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। সেই সঙ্গে স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার সচিব ছাড়াও আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার ও ঢাকার দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের আদেশ বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়।উল্লেখ্য, ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গত দু’দিন ধরে রাজধানীতে সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করছেন চালকেরা। এরমধ্যে শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশা চালকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ারশেল। ওইদিন রেললাইন অবরোধের ফলে পদ্মা সেতু হয়ে চার ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।
ময়মনসিংহ
,
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য
পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন
লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি
রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল
আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো
হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫
ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
রাষ্ট্রপক্ষ আপিল করবে ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ১২:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- ১৪০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ

























