ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাস্তা থেকে ছিটকে গাছের সঙ্গে ধাক্কা খেল গাড়ি, আহত নায়ক রুবেল

পটুয়াখালীতে একটি মার্শাল আর্ট ক্লাবের উদ্বোধন করতে ঢাকা থেকে যাওয়ার পথে আহত হয়েছেন চিত্রনায়ক রুবেল। আজ শনিবার যাওয়ার পথে মাদারীপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রথম আলোকে রুবেলের আহত হওয়ার খবরটি জানিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী।জানা গেছে, পটুয়াখালী যাওয়ার পথে মাদারীপুরে পৌঁছানোর পর উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস ওভারটেক করে সামনে চলে আসে। এমন সময় রুবেলকে বহনকারী মাইক্রোবাসটির চালক আত্মরক্ষার জন্য রাস্তার পাশে ছিটকে যান। গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লেগে মাইক্রোবাসটি থেমে যায়। এতে মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। বড় ধরনের ক্ষতি না হলেও গাড়িতে থাকা যাত্রীরা শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পান।বেলা পৌনে দুইটায় চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, ‘রুবেল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তাঁর পায়ে ও হাতে আঘাত লেগেছে। চিকিৎসাসেবা নেওয়ার পর তিনি কিছুটা সুস্থ আছেন। আমাকে জানিয়েছেন, সুস্থ অনুভব করার পর আবার পটুয়াখালীর উদ্দেশে রওনা করেছেন তিনি।বাংলা ছবিতে অ্যাকশন হিরো হিসেবে বেশি পরিচিত রুবেল। ২৪ বছর বয়সে ১৯৮৬ সালে ‘লড়াকু’ চলচ্চিত্র দিয়ে তাঁর অভিনয়জীবনের শুরু, ছবিটি পরিচালনা করেন শহীদুল ইসলাম খোকন। এই পরিচালকের ২৭টি ছবিতে অভিনয় করেছেন তিনি। ব্যতিক্রমী ভাবনার সব ছবি উপহার দিয়েছেন খোকন ও রুবেল—তাঁদের সব ছবিই পেয়েছে ব্যবসায়িক সাফল্য।৯০ দশকের একেবারে শেষের দিকে রুবেল নিজে প্রযোজনা ও পরিচালনায় নামেন। ১৯৯৯ সালে রুবেল প্রযোজিত প্রথম ছবি ‘বাঘের থাবা’ মুক্তি পায়। সেই ছবিতে প্রথম মৌসুমী, চম্পা, মুনমুন—তিনজন অভিনয় করেন। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়। পরের ছবি রুবেল পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মায়ের জন্য যুদ্ধ’, এটি ২০০১ সালে মুক্তি পায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

রাস্তা থেকে ছিটকে গাছের সঙ্গে ধাক্কা খেল গাড়ি, আহত নায়ক রুবেল

আপডেট সময় ০৩:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪