ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে ট্রেন লাইনচ্যুত হবিগঞ্জে: বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রিয়াল মাদ্রিদের জয় এমবাপের জোড়া গোলে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

স্পেনের তৃতীয় বিভাগের দল তালাভেরার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের জোড়া গোল এবং একটি আত্মঘাতী গোলের সহায়তায় জাবি আলোনসোর দল কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে।

গত বুধবার (১৭ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত এই ম্যাচে এক পর্যায়ে দুই গোলে এগিয়ে থাকলেও শেষ দিকে তালাভেরার সাহসী প্রত্যাবর্তনের চেষ্টায় বেশ বেগ পেতে হয়েছে লস ব্লাঙ্কোসদেরপয়েন্ট টেবিলের অবস্থান এবং শক্তিমত্তার বিচারে পিছিয়ে থাকা দলটির বিপক্ষে মাঠে নামার আগে রিয়াল কোচ জাবি আলোনসো তার নিয়মিত একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন। শুরুর একাদশে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েস, জুড বেলিংহ্যাম এবং অঁরেলিয়ে চুয়ামেনির মতো তারকারা। নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়ার অনুপস্থিতিতে পোস্ট সামলানোর দায়িত্ব পান আন্দ্রে লুনিন।

ম্যাচে রিয়াল মাদ্রিদ সত্তর শতাংশ সময় বল দখলে রেখে আধিপত্য বিস্তার করলেও তালাভেরা সুযোগ পেলেই পাল্টা আক্রমণ চালিয়েছে। পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদ ২২টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে সক্ষম হলেও তালাভেরা ১০টি শটের মধ্যে ৪টি লক্ষ্যে রেখে লস ব্লাঙ্কোসদের রক্ষণে কাঁপন ধরিয়ে দেয়।ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডেডলক ভাঙেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তালাভেরা ফরোয়ার্ডের হ্যান্ডবলের সুবাদে পাওয়া এই স্পট কিকে এমবাপে কোনো ভুল করেননি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ হয় যখন এমবাপের একটি শট ক্লিয়ার করতে গিয়ে তালাভেরা ডিফেন্ডার ম্যানুয়েল ফারান্দো নিজেদের জালে বল জড়িয়ে দেন। ফলে বিরতিতে যাওয়ার আগে রিয়াল মাদ্রিদ ২-০ ব্যবধানে এগিয়ে থেকে অনেকটা স্বস্তিতে ছিল।

তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে ম্যাচে ফেরার দারুণ চেষ্টা চালায় তালাভেরা। ৮০ মিনিটে নাহুয়েল আরোয়ো মাজোরার চমৎকার এক কোনাকুনি শটে ব্যবধান কমিয়ে স্কোরলাইন ২-১ এ নামিয়ে আনে তারা। এর আট মিনিট পর অর্থাৎ ৮৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে এক জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করে রিয়ালকে ৩-১ এ এগিয়ে দেন এমবাপে।

এটি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপের ২৮তম গোল। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে গঞ্জালো ডি রেঞ্জো গোল করলে ম্যাচটি ৩-২ এ দাঁড়ায় এবং শেষ মুহূর্তে নাটকীয়তার ইঙ্গিত দেয়। তবে এরপর আর গোল না হওয়ায় কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ের মাধ্যমে কোপা দেল রের পরের রাউন্ডে জায়গা করে নিলেও কোচের পদ নিয়ে দুশ্চিন্তা কাটেনি জাবি আলোনসোর। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে থাকা এই কোচের জন্য এই ঘাম ঝরানো জয় কতটা স্বস্তির হবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। রিয়াল মাদ্রিদ আগামী শনিবার লা লিগার লড়াইয়ে সেভিয়ার মুখোমুখি হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার

রিয়াল মাদ্রিদের জয় এমবাপের জোড়া গোলে

আপডেট সময় ১০:০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫