ময়মনসিংহ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত বলে মন্তব্য করেছেন রিজভী ​পূর্বধলায় শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে বলেছেন প্রধানমন্ত্রী জুলাই একদিনে সংঘটিত হয়নি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে বিভাগীয় কমিশনার শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত সুনামগঞ্জে পূজা উপলক্ষে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশী মদসহ প্রাইভেটকার আটক, গ্রেফতার ১

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:১৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

রাজধানীর রূপনগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ দশমিক ২৫ লিটার অবৈধ বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি সাদা রঙের টয়োটা ওয়াগন প্রাইভেটকার জব্দ করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সাগর মিয়া (২৩)। তিনি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার মৃত জাকির হোসেনের ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমন ও জনআস্থা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে ব্যাটালিয়নটি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিয়ে একটি সাদা রঙের প্রাইভেটকার মিরপুরের দিকে আসছে।

​সংবাদ পেয়ে গতকাল (১৭ সেপ্টেম্বর) আনুমানিক রাত ০১:১০ ঘটিকায় এসআরবি-১, সিপিসি-১ (উত্তরা)-এর একটি আভিযানিক দল ডিএমপির রূপনগর থানাধীন দুয়ারীপাড়া থেকে মিরপুর-২ গামী রাস্তায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। রাত ০২:২০ ঘটিকার দিকে একটি দ্রুতগতির সাদা রঙের টয়োটা ওয়াগন প্রাইভেটকার চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়।

​চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দলটি ধাওয়া করে। পরে রাত ০২:৪০ ঘটিকার দিকে রূপনগর ২১ নম্বর রোডের ‘মান ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর’-এর সামনের রাস্তায় গাড়িটির গতি রোধ করা হয়। গাড়িটি থামার পর দুই ব্যক্তি নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাগর মিয়াকে গ্রেফতার করা সম্ভব হয়; তবে অপরজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

​পরবর্তীতে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ৫৩৯ বোতল (৪০৪.২৫ লিটার) বিদেশী মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৯৫ হাজার টাকা। এ সময় রেজিস্ট্রেশনবিহীন গাড়িটি এবং দুটি চাবি জব্দ করা হয়।​উদ্ধারকৃত মাদকদ্রব্য, আলামত ও গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির রূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী

​রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশী মদসহ প্রাইভেটকার আটক, গ্রেফতার ১

আপডেট সময় ১০:১৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬