ময়মনসিংহ , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি জানিয়েছেন প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল থেকে চালু হচ্ছে কৃষক কার্ড জানিয়েছেন প্রধানমন্ত্রী মেঘনার ভাঙন থেকে মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার বললেন পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত কঠোর নির্দেশনা জারি ডিএমপির শ্রমমন্ত্রীর কড়া নির্দেশ ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের সহযোগী তেল কোম্পানিতে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রামে ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ , আরও তিনটি পথে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লাহোরে ‘নজরদারি ড্রোন ভারতীয় ’ পাকিস্তান ভূপাতিত করল

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে, তারা লাহোরের মানাওয়ান এলাকায় একটি ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। শুক্রবার (৮ আগস্ট) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পরই ড্রোনটির গতিবিধি শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে নিরাপত্তা বাহিনী। ড্রোনটিতে কোনো বিস্ফোরক না থাকার কারণে এটি নজরদারি কাজে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারত-পাকিস্তানের মধ্যে কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে গত ১০ মে। সীমান্ত এখন অনেকটাই শান্ত থাকলেও পাকিস্তানের আকাশে ভারতীয় ড্রোন ওড়ার খবরে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এটি ভারতের নজরদারি ড্রোন। যদিও এ বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি।

সংঘাত থেমে গেলেও দুই দেশের মধ্যে কথার লড়াই অব্যাহত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলে পাকিস্তান থেকে সতর্কবার্তা আসে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের প্রধান লেফটন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরি বলেন, ভবিষ্যতে ভারত কোনো আগ্রাসন চালালে দেশের বাণিজ্যিক অঞ্চলে পাল্টা হামলা চালানো হবে। তিনি মূলত কলকাতা, জামশেদপুর, রাঁচিসহ ভারতের অর্থনৈতিক প্রাণকেন্দ্রগুলোকে টার্গেট করার বার্তা দিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার

লাহোরে ‘নজরদারি ড্রোন ভারতীয় ’ পাকিস্তান ভূপাতিত করল

আপডেট সময় ১১:৫৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫