নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অজ্ঞাত যুবকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পূর্বাচল ৫ নম্বর সেক্টরের লেকের পাড় থেকে খণ্ডবিখণ্ড ওই লাশ উদ্ধার করা হয়। লেকের পাড়ে ওই যুবকের শরীরের সাতটি অংশ তিনটি পলিথিনের ব্যাগে রাখা ছিল। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, বুধবার সকালে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের লেকের পাড়ে তিনটি কালো পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ পলিথিনের ব্যাগগুলো খুললে একজন যুবকের শরীরের মাথা, দুটি হাত, শরীরের পেছনের অংশ, নাড়িভুঁড়ি, বাম পা, বাম ঊরুর কাটা অংশ উদ্ধার করে।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে দুর্বৃত্তরা অজ্ঞাত যুবককে হত্যা করেছে। যুবকের মরদেহ খণ্ডবিখণ্ড করে তিনটি পলিথিনের বস্তায় ভর্তি করে মঙ্গলবার রাতের যেকোনো সময় পূর্বাচলে লেকের পাড়ে ফেলে গেছে। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার রহস্য উন্মোচনে সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) একটি দল কাজ করছে।
ময়মনসিংহ
,
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না
মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে
শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু
প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী
আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য
নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার
নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন
২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি
কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
লেকের পাড়ে ৩ পলিথিনে মিলল যুবকের ৭ খণ্ড লাশ
-
Reporter Name - আপডেট সময় ০৩:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- ১৮০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ



























