ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নানা সংকটে ধুঁকছে গৌরীপুরের শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে বললেন বাণিজ্যমন্ত্রী “হানিয়া আমিরের সাফ কথা: আত্মবিশ্বাসী নারীদের টেনে নিচে নামাতে নারীরাও কম যান না” নতুন বন্দোবস্ত: শ্রমিকের পাশে থাকার অঙ্গীকার নাহিদের ​পিএসএলে বাংলাদেশিদের মিলনমেলা: গ্যালারি মাতালেন লাল-সবুজ সমর্থকরা ভান্সকে ট্রাম্পের শুভকামনা: ‘বিকল্প কোনো পরিকল্পনার প্রয়োজন নেই’ ইরান ইস্যুতে পাকিস্তানে ঐতিহাসিক বৈঠক: জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল অনুশীলনে মেসির বুলেট গতির শট, ভাঙল ফটোসাংবাদিকের ক্যামেরা! লেবাননে ইসরায়েলি বর্বরতা: বাংলাদেশের কঠোর প্রতিবাদ আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল: ৩-০ গোলের বড় জয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিশু ধর্ষণ-হত্যায় যুবকের মৃত্যুদন্ড কক্সবাজারে

কক্সবাজারের মহেশখালীতে ছয় বছরের শিশু মাহিয়াকে ধর্ষণের পর হত্যা ও মরদেহ গুমের ঘটনায় মো. সোলেমান নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ ওসমাণ গনি এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. সোলেমান আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের পর আদালত থেকে হাজতে নেওয়ার পথে নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন সোলেমান। সোলেমান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার মৃত ছৈয়দ করিমের ছেলে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন টিটু রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নৃশংস খুনিকে দণ্ডিত করার ফলে অপরাধীরা আর এ ধরনের অপরাধ করার সাহস পাবেন না। আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিতের রায় দিয়েছেন বিচারক।’

পরে শিশুটির বাবা ২০২২ সালের ৩ ডিসেম্বর মহেশখালী থানায় মামলাটি দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আজ এ রায় ঘোষণা করা হলো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা সংকটে ধুঁকছে গৌরীপুরের শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি

শিশু ধর্ষণ-হত্যায় যুবকের মৃত্যুদন্ড কক্সবাজারে

আপডেট সময় ০৩:৩২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫