ময়মনসিংহ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা জানিয়েছেন পাকিস্তানের ধর্মমন্ত্রী বিরামপুরের মুকুন্দপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ঘর ও ঋণ দেওয়ার প্রলোভনে প্রতারণা: গ্রেপ্তার ৩, জেলহাজতে প্রেরণ শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় জীবপ্রযুক্তি ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবপ্রযুক্তিতে গবেষণা, প্রশিক্ষণ ও যুগোপযোগী শিক্ষাক্রম প্রবর্তনে যৌথ উদ্যোগ রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত একটি নক্ষত্রের চিরবিদায়, এক গভীর শূন্যতা ও হৃদয়বিদারক শোকের সংবাদ! পাবনার ফরিদপুরে তাল গাছের চাঁরা রোপণ উদ্বোধন করেন আমিনুল ইসলাম জেলা প্রশাসক পাবনা শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়েছে।গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। এ সময় শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ আমন্ত্রিত অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল পরিবার ও সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক পর্যায় থেকেই সচেতনতা সৃষ্টি ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা জানিয়েছেন পাকিস্তানের ধর্মমন্ত্রী

শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬