শেরপুরে জেলা প্রশাসনের গণশুনানিতে আবেদনের ভিত্তিতে অসহায় ও শারীরিক প্রতিবন্ধিতার শিকার ১৩ জনের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। পাশাপাশি চলাচলে সহায়তার জন্য একটি ট্রাইসাইকেলও বিতরণ করা হয়।
গত সোমবার (১২ অক্টোবর) বিকেলে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন উপকারভোগীদের হাতে এসব সহায়ক উপকরণ তুলে দেন।
এ মানবিক উদ্যোগে ১০টি হুইলচেয়ার দিয়ে সহায়তা করেন বিশিষ্ট সমাজসেবী মিজ্ রাজিয়া সামাদ ডালিয়া।এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
জেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে সহায়তাপ্রাপ্ত ব্যক্তিদের দৈনন্দিন চলাচল সহজ হওয়ার পাশাপাশি তাঁদের স্বাভাবিক জীবনযাপন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।অসহায় ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন এবং তাঁদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্টাফ রিপোর্টার 


















