ময়মনসিংহ , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত গৌরীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে সরকারি মাধ্যমিক স্তরের প্রায় ছয় হাজার কপি পাঠ্যবই জব্দ করেছে উপজেলা প্রশাসন নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে মার্কিন-ইসরায়েলের নির্মম আগ্রাসনের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ ঢাকায় কাটা হাত-পা উদ্ধারের পর দেহের খণ্ডিত অংশ সাভারে নদী থেকে মিলল ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল খাদ্য গুদামের মালামাল রাজশাহীতে ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান:জিসিসি প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী নিহত শরণখোলায় আদালত চলাকালে ঘুষ নেওয়ার অভিযোগ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুরে সরকারি মাধ্যমিক স্তরের প্রায় ছয় হাজার কপি পাঠ্যবই জব্দ করেছে উপজেলা প্রশাসন

শেরপুরে সরকারি মাধ্যমিক স্তরের প্রায় ছয় হাজার কপি পাঠ্যবই জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় একটি ভাঙারির স্টোর সিলগালা করা হয়েছে।

গত রবিবার (১ মার্চ) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে জেলা এনএসআই, শেরপুরের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে শেরপুর পৌরসভার নৌহাটা এলাকার ৯ নম্বর ওয়ার্ডে উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিপরীতে মেসার্স রোকেয়া আয়রন স্টোরের সামনে একটি ভ্যান থেকে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি) আনুমানিক ২ হাজার থেকে আড়াই হাজার কপি সরকারি টেক্সট বই জব্দ করা হয়।

ভ্যানচালকের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার আড়াইআনী বাজার ব্রিজ এলাকা থেকে সেলিম নামে এক ভাঙারি ব্যবসায়ীর কাছ থেকে বইগুলো সংগ্রহ করে জেলা শহরের বাগরাকসা এলাকার শাহিন মিয়ার গুদামে নেওয়া হচ্ছিল। তবে বই পরিবহনের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।

পরবর্তীতে মেসার্স রোকেয়া আয়রন স্টোরে তল্লাশি চালিয়ে ভেতরে আরও আনুমানিক ৫ হাজার থেকে ৬ হাজার কপি ২০২৫ শিক্ষাবর্ষের সরকারি মাধ্যমিক টেক্সট বই মজুদ অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করা সব বই জব্দ করে শেরপুর সদর থানায় নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অভিযানের পর সংশ্লিষ্ট স্টোরটি সিলগালা করে দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত

শেরপুরে সরকারি মাধ্যমিক স্তরের প্রায় ছয় হাজার কপি পাঠ্যবই জব্দ করেছে উপজেলা প্রশাসন

আপডেট সময় ১০:৫৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬